রাজনৈতিক সৌজন্যতার পরিচয় দিলেন ব্রাত্য বসু
দি নিউজ লায়নঃ রাজনৈতিক সৌজন্যতার পরিচয় দিলেন দমদমের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রাত্য বসু।এদিন তিনি দক্ষিণ দমদম পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে মিছিল নিয়ে প্রচারে বেড়িয়েছিলেন।সিপিএমের একটি পার্টি অফিসের পাশ দিয়ে প্রচার মিছিল নিয়ে যাওয়ার সময় ব্রাত্য বসু দেখতে পান দমদমের সিপিএম প্রার্থী পলাশ দাশ মিছিল নিয়ে দাঁড়িয়ে।
সঙ্গে সঙ্গে তিনি প্রচার গাড়ি থেকে নেমে পলাশের মুখোমুখি হন।কিছুক্ষন কথা বলেন এবং দু'জন দুজনকে সৌজন্য এবং শুভেচ্ছা বিনিময় করে আবার প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন।এই বিষয়ে ব্রাত্য বসু বলেন, ''আগে আমরা মানুষ।তারপর রাজনৈতিক দলের প্রার্থী।আমাদের দুজনের নীতিগত লড়াই রয়েছে।সেই লড়াইয়ের বাইরেও আমাদের সকলেরই একটা জগত আছে।আর বার্তাটা দিতেই পলাশের সঙ্গে সৌজন্য এবং শুভেচ্ছা বিনিময়"।

Post a Comment